কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেন, পাহাড়ের সকল জাতি গোষ্ঠীর উন্নয়নে কাজ করবে বিএনপি।
অতীতেও বিএনপি পাহাড়ের উন্নয়নে কাজ করেছিল। কিন্তু বিগত ১৭ বছর পাহাড়ে উন্নয়নের নামে হরিলুট হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পাহাড়ের উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পাহাড়ের মানুষের সত্যিকারের উন্নয়নের সুযোগ করে দেয়ার আহবান জানান দীপেন দেওয়ান। তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় গণসংযোগকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল(অব.)মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এফপি/জেএস