ভারতে পাচারকালে বিজিবি'র অভিযানে বিপুল পরিমান রসুন জব্ধ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বড়হরিণা এলাকার কর্ণফুলী নদীতে বার্মা বোডে ভাসমান অবস্থায় ১৩৫০ কেজি বাংলাদেশী রসুন জব্ধ করা হয়। এসব রসুন ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিজিবি জানায়, পাচারকালে জব্ধ মালামালের মধ্যে বাংলাদেশী রসুন-১৩৫০ কেজি, ইঞ্জিনসহ বার্মা নৌকা-০১টি এবং এন্ড্রয়েড মোবাইল সেট-০১টি।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬,২৫,০০০/- টাকা। মালামালগুলো নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে বিজিবি জানায়।
জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালানা প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এফপি/অ