Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
শিরোনাম:

কেশবপুরে নেশার টাকার জন্য পিতাকে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিটর : ৪৭)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের কেশবপুর উপজেলায় নেশার টাকার জন্য নিজের পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আজিজ শেখ (৭২)। অভিযুক্ত ছেলে ইয়াসিন শেখ (২৬), যিনি ইদ্রিস ওরফে সাগর নামেও পরিচিত। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় পাথরা গ্রামে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল দুপুর আনুমানিক ১টার দিকে নেশাগ্রস্ত ছেলে ইয়াসিন তার পিতার কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পিতা-পুত্রের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াসিন মেহগনি গাছ কাটার কাজে ব্যবহৃত একটি ভারী ডাল/মুকুট দিয়ে তার পিতার মাথায় সজোরে আঘাত করে।

এতে আজিজ শেখের মাথা ফেটে গুরুতর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।

নিহতের স্বজনরা জানান, ইয়াসিন দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন এবং প্রায়ই টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়াতেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে একটি বার্তার মাধ্যমে জানানো হয়েছে, মেহগনি গাছের ডাল ভেঙে মাথায় আঘাত পাওয়ায় ওই ব্যক্তি মারা গেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ গোপনে দাফনের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ইয়াসিন পলাতক রয়েছে। নিহত আজিজ শেখের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝