Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম  (ভিজিটর : ৩৩)

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি পিতা-পুত্র কে গ্রেফতার হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হল, নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও জিয়ারুলের ছেলে নবিজুল ইসলাম।

জানা যায়, সেনা বাহিনী টহলের সময় রোববার গভীর রাতে নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানের মধ্যে কয়েকজন সন্দেভাজন লোককে দেখতে পায়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওই মাদক কারাবারি পিতা-পুত্রের বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে সেনা বাহিনী। এছাড়া মাদক বিক্রির ৪ হাজার টাকা ও মাদক বেচাকেনায় ব্যবহৃত ২ টি বাটন মোবাইল জব্দ করা হয়।

এসময় পিতা জিয়ারুল ও পুত্র নবিজুলকে আটক করা হয়। আটককৃত মাদক কারাবারি পিতা-পুত্র ও জব্দকৃত সামগ্রী পুলিশের নিকট হস্তান্তর করে সেনা বাহিনী। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। এছাড়া এ মাদক কারাবারিদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে জানা গেছে।

কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, যৌথ অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝