Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

সাহিত্য বদলে দিতে পারে সমাজ: প্রণীত সাহিত্য একাডেমির সাংস্কৃতিক আয়োজন

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম  (ভিজিটর : ২৯)

‘সাহিত্য বদলে দিতে পারে সমাজ, গড়ে তুলতে পারে আলোকিত মানুষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রণীত সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ (সিজন–২)।

শিক্ষা ও সংস্কৃতির সেতুবন্ধনে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশীষ হালদার (কবি ও প্রাবন্ধিক, উপাধ্যক্ষ, বরিশাল সরকারি মহিলা কলেজ), কবি মাসুম আহমেদ রানা (প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়), প্রণীত সাহিত্য একাডেমির সভাপতি কবি মোঃ রানাকাজি, শিক্ষক ও কবি ধীরেন হালদার, কবি আব্দুর রাজ্জাক, শিল্পী নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক রিপন মিত্র, শিক্ষিকা রোখসানা আক্তার, একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য আবৃত্তিকার ও উপস্থাপিকা সুলতানা ফেরদৌস। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণীত সাহিত্য একাডেমির উপদেষ্টা, কবি-সাহিত্যিক ও বাচিকশিল্পী মোঃ আমিনুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, গান, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়সহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। সুশৃঙ্খল আয়োজন, মনোরম সাজসজ্জা ও প্রাণবন্ত পরিবেশনায় পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি লেখালেখি ও শিল্পচর্চার সুযোগ সৃষ্টি করে এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, সাহিত্য একাডেমি প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আজিজ উল্লাহ্ই, তার ইচ্ছে সমাজে শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করা। প্রণীত সাহিত্য একাডেমি ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝