Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

নেছারাবাদ উপজেলা তরুণ দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ৪৯)

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পিরোজপুর জেলা শাখার আওতাধীন নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা তরুণ দলের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার রিয়াদ নূর পরশের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. ফিরোজ মাহমুদ (রাজু), সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম (হান্নান) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহরাব হোসেন। নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে তরুণ দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ সমাজকে অগ্রভাগে রাখাই হবে এই কমিটির মূল লক্ষ্য। কমিটি ঘোষণার পর নেছারাবাদ উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝