Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

মাদারগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম  (ভিজিটর : ১৬৮২)

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে যুবদল ও কৃষকলীগের ২ নেতাসহ ৯ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানা - পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় বিকেল থেকে সন্ধা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারগঞ্জ পৌর যু্বদলের যুগ্ম আহ্বায়ক ও গাবেরগ্রাম এলাকার বাসিন্দা সুজন খান (৪২), ইসলামপুর উপজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক ও পলবান্দা উজানপাড়া এলাকার বাসিন্দা সামিউল হক ( ৪৫), মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকার শুক্কুর আলী ফকির ( ৫০), বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম সুখনগরী এলাকার সাইদুল মন্ডল ( ৩২), একই এলাকার নূর মোহাম্মদ (২৫), পৌর শহরের গাবেরগ্রাম এলাকার সোহেল মন্ডল (৪০), একই এলাকার মজনু খান (৪৭), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার বিদ্যুৎ আকন্দ (৩৫) ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার টেংরাকুড়া এলাকার মো: হাফিজুর রহমান (৩৫)।

জুয়ার আসর থেকে নগদ ৭১,৫৫০  টাকা, একটি  ত্রিবল, ৭ বান্ডিল তাস এবং তিনটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, জামালপুর জেলা পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক স্যারের নির্দেশনায় আমাদের মাদারগঞ্জ মডেল পুলিশের একটি টিম বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছায় আগে থেকেই অবস্থান করে। এরপর জুয়াড়ীরা খেলা শুরু করলে পুলিশ অভিযান শুরু করে৷ অভিযানে এ সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

আনুমানিক ১০-১২ জন জুয়াড়ি পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭১,৫৫০ টাকা, ৭ বান্ডিল তাস, একটি ত্রিবল, এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটকের পর প্রত্যকের বিরুদ্ধে জুয়া বিরোধী আইনে মামলা দায়েরের পর তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। জুয়াড়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝