Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান -এস এম জিলানী

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম  (ভিজিটর : ৬২)

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, দেশের বড় বড় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন জরিপে দেখা গেছে যে, বিএনপি ৭০শতাংশ ভোটারের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে


আর বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তা হলে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি যদি এ এলাকা থেকে এমপি হয়ে সংসদে যেতে পারি তা হলে এ এলাকার মানুষদের উন্নয়নে কাজ করতে পারবো। এ এলাকার মানুষদের এ সুযোগটি কাজে লাগানো উচিত।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে গণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।


তিনি আরো বলেন, আমি আগেও এ আসন থেকে দুই বার নির্বাচন করেছিলাম। কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই। তখন ভোট চাইবার কোন পরিবেশ ছিল না। এখন একটি পরিবেশ তৈরী হয়েছে। এই পরিবর্তীত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।


এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করবো।


এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,পোলসাইর গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি নকুল কুমার বৈরাগীসহ বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


এর আগে এস এম জিলানী কুশলা ও হিরন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা এবং মতবিনিময় করেন।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝