Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী
শিরোনাম:

গোয়ালন্দে অসাধু সার ডিলারশিপ ও দুর্নীতির অভিযোগে কৃষকদের মানববন্ধন

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিটর : ২৯)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন মন্ডলের ছেলে মাসুদ মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্হানীয় কৃষকরা।

মানববন্ধনে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টাকার বিনিময়ে বিএডিসির ডিলারশিপ হাতিয়ে নেয়া, অতিরিক্ত দামে সার বিক্রি এবং অন্যের জমি দখল করে বাজারে দোকান নির্মানের অভিযোগ করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে গোয়ালন্দ উপজেলা কৃষকবৃন্দ'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে কৃষকরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, কৃষক কালাচাঁদ বেপারি প্রমূখ।

বক্তারা বলেন, মাসুদ মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বে উর্ধতন পর্যায়ে বিভিন্ন অভিযোগ দেয়ার পরও সে কিভাবে সারের ডিলারশিপ পায়, তা আমরা জানতে চাই। আমরা মাসুদ মন্ডলের সহ আওয়ামী লীগ আমলে দেয়া সকল ডিলারশীপ বাতিল চাই।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এর আগে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কৃষি অফিস তদন্ত করে মাসুদ মন্ডলের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ পায়নি। সে জন্য তার ডিলারশিপ বহাল রয়েছে। এছাড়া তিনদিন আগে তার বিরুদ্ধে আমি নতুন করে আরেকটি অভিযোগ পেয়েছি। সেটা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের ব্যাপারে মাসুদ মন্ডল দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বাড়তি দামে সার বিক্রি করেন না। কারো জায়গাও দখল করেন নি। নিয়ম মেনে ২০১৮ সালে বিএডিসির ডিলারশীপের জন্য আবেদন করি। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তারিখ তার অনুমোদন লাভ করি। কিন্তু কতিপয় লোকের মিথ্যা অভিযোগের কারনে অদ্যবধি তার নামে সারের কোন বরাদ্দ দেয়া হচ্ছে না। আমি সম্পূর্ণভাবে সরকারী সকল নিয়ম মেনে ব্যবসা করছি। সে জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝