Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
পেছাল অমর একুশে বইমেলা
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

খুলনায় র‌্যাবের সোর্সকে হত্যার উদ্দেশ্যে গুলি

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম  (ভিজিটর : ১০১)

খুলনায় র‌্যাবের সোর্সকে হত্যার উদ্দেশ্যে গুলি খুলনা প্রতিনিধি খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুলিবিদ্ধ ফারুখ র‌্যাবের সোর্স ছিল বলে জানা গেছে।

আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ বলেন, রাত পৌনে ১১ টার দিকে রাজাপুর এলাকায় দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী রাস্তায় বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাস্তার ওপর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর জেনে ঘটনাস্থলে যাওয়ার পর কেউ কোন তথ্য দিয়ে সহযোগীতা করছেনা।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, আহত ব্যক্তি র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত। তবে কে বা কেন তাকে গুলি করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝