Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

পীরগাছায় আলোর কাফেলার খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম  (ভিজিটর : ২৫৫)

অরাজনৈতিক একটি সংগঠন আলোর কাফেলা। একটি নাম, একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত কয়েক বছর ধরে সংগঠনটি গরীব ও দুস্থ্য মানুষের আস্তার প্রতীক হিসেবে কাজ করছে পীরগাছা উপজেলায়।

রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম (উচাপাড়া) গ্রামে আলোর কাফেলা নামে এ সংগঠনটি এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন এলাকার ২ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু, সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী মোজাফফর হোসেন, সমাজ সেবক লাবলু মিয়া, জাহাঙ্গীর খাঁন, খাদেমুল ইসলাম, সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট, কোষাধ্যক্ষ রনি মিয়া, দপ্তর সম্পাদক বাপ্পি ও প্রচার সম্পাদক আব্দুর রহিম মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল, ছোলা বুট, বুন্দিয়া, মুড়ি, খেজুরসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ আলোর কাফেলার এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সামনে আরো অগ্রসর হওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

আলোর কাফেলা সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন বলেন, “রমজান মাস আমাদের জন্য সহমর্মিতার মাস। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আলোর কাফেলা সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট বলেন, “২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে আরও বেশি অসহায় মানুষকে সহযোগিতা করা যায়।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝