Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

রাঙামাটিতে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৪৯)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা।

সকালে বিশাল বহর নিয়ে রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহামদ। দুপুরে জমা দেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

এর আগে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকের প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী অশোক তালুকদার।

মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা আগামী (১২ ফেব্রুয়ারির) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই আসনে ১২ জন মনোনয়ন নিলেও জমা দেয়ার শেষদিনে দুপুর পর্যন্ত ছয় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝