Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম  (ভিজিটর : ১৪৫)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৯৫, বাগেরহাট-১ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডুর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে কপিল কৃষ্ণ মন্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের অন্তর্ভুক্ত মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কপিল কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে বিএনপি এ আসনে গণমানুষের সমর্থন নিয়ে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা করতে পারবে। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিস চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝