Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম  (ভিজিটর : ১০৮)

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন  উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ৩ টার দিকে নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি নুরুল হক নুরু, বিনোদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝