Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
শিরোনাম:

পিরোজপুরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম  (ভিজিটর : ৮৪)

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পিরোজপুর জেলা সমন্বয় সভা পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  (৯ ডিসেম্বর) সকালে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম এর অধীনে বাস্তবায়িত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির বাস্তবায়ন সহযোগী  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমানের সভাপতিত্বে জেলার সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ উচ্চ রক্তচাপ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও বরিশাল বিভাগীয় কর্মকর্তা এবং বরিশাল বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।

জেলাব্যাপী বাস্তবায়নাধীন এই কর্মসূচির সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় তিনি জানান, কর্মসূচির অধীনে জেলার ৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ স্থাপিত এনসিডি কর্নারে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী নিবন্ধিত এবং প্রায় আড়াই হাজার ডায়াবেটিসে আক্রান্ত রোগী নিবন্ধিত  হয়েছেন। এ সকল রোগীরা নিয়মিত হাসপাতালের এনসিডি কর্ণার থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর ওষুধ গ্রহণ করছেন। এসব কর্ণার সমূহে বিভিন্ন প্রতিকূলতা সত্বেও নিরবিচ্ছিন্ন সেবা দান কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সেবাকে আরো রোগী বান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া জেলার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্র সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা পর্যালোচনা করা হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝