Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
শিরোনাম:

নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম  (ভিজিটর : ৫)

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী উপজেলা বিআরডিবি হলরুমে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ।

চক্ষু ক্যাম্পের উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ‘নিরাপদ’ প্রকল্পের ম্যানেজার কমল পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ রায়হানসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই কার্যক্রমে নালিতাবাড়ী উপজেলার অসহায় ও দুস্থসহ দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝