Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

মাগুরায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:৫১ পিএম  (ভিজিটর : ২১৭)

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয় এবং পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহীদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোল্যা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহসহ সকল প্রতিবন্ধী সংগঠনের শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝