Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

তানোরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম  (ভিজিটর : ২৩১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি,গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং এনজিও কর্মীরা।

সভায় (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয় সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলা পূর্ণভাবে দু’টি দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝