Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

দারিয়াপুর ডিগ্রি কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম  (ভিজিটর : ৬৮)

মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার দুপুরে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও  দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মছিহুল আজমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপসচিব)  মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসান ইমাম সুজা, সাহেদ আহমেদ টোগর, মোঃ আলমগীর হোসেন, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, দারিয়াপুর ডিগ্রী কলেজ কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়। নবীন বরণ অনুষ্ঠানে ২৪৯ জন ছাত্র-ছাত্রীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সুব্রত বিশ্বাস ও বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শাহজাহান শেখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ কমিটি ও দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কলেজ কমিটির সদস্য মোঃ রফিকুল আলম প্রদীপ। উপস্থিত  ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে আলহাজ্ব মনোয়ার হোসেন খান দ্বারিয়াপুর গ্রামের পীর সাহেব তোয়াজ উদ্দিন (রহ.) এর কবর জিয়ারত করেন এবং দ্বারিয়াপুর টাইম স্কোয়ার মোড়ে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝