Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম  (ভিজিটর : ২৪৮)
ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে এ আগুন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই ৩০০ গজ দূরে থাকা স্টেশন থেকে এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যোগ দেয়।

সবমিলিয়ে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাতে ১টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার ফাইটার সদস্যরা কাজ করছে।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝