Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
শিরোনাম:

কেশবপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ যুবক আটক

প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ২:৫০ পিএম  (ভিজিটর : ১৫৯)

যশোরের কেশবপুরে সেনাবাহিনীর অভিযানে ১২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে কেশবপুর শহরের মধু সড়কের বাক্সোপট্টি এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনীর একটি চৌকস দল।

আটক যুবকের নাম আফজাল হোসেন শুভ (২৬)। তিনি ওই এলাকার আক্তার হোসেনের ছেলে। সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আফজাল হোসেন শুভকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, পুলিশের ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন, একটি চাপাতি ও দুইটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝