Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

রাজশাহী চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় তানোরে সংবর্ধনা

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম  (ভিজিটর : ৩৯)

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পরিষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তানোরের কৃতী সন্তান মাওলানা মো. রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় তানোর গোল্লাপাড়া বণিক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) তানোর উপজেলা শাখা।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত পরিচালক মাওলানা মো. রুহুল আমীন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি রাজশাহী নগরীতে বসবাস ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আইবিডব্লিউএফ তানোর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের উপদেষ্টা মাওলানা মো. জামিলুর রহমান, ডি এম আক্কাস, তানোর গোল্লাপাড়া বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. টিপু সুলতান ও ক্যাশিয়ার মো. তুহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সদস্যরা। এতে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ তানোর উপজেলা শাখার সভাপতি কাজী আফজাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের প্রসারে মাওলানা মো. রুহুল আমীনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরিচালক পদে সাধারণ সদস্য ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে মাওলানা মো. রুহুল আমীন নির্বাচিত হন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝