Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
শিরোনাম:

কেশবপুরে খেলা নিয়ে দুই গ্রুপের ভেতরে তুমুল সংঘর্ষ

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ এএম  (ভিজিটর : ৩৩০)

কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের ভেতরে তুমুল সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে প্রায় ২০/২৫ জন আহত হয়েছে। আহতদের কেশবপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সাগদত্তকাটি গ্রামে 8 দলীয় হাডুডু খেলার আয়োজন করা হয়। সেই খেলার প্রধান অতিথি করা হয় কেশবপুর ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজকে।


আজিজুর রহমান আজিজকে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান মুকুল হোসেনের লোকজন আজিজের উপর হামলা চালায়। এতে আজিজ গুরুতর আহত হলে আজিজ গ্রুপ ও মুকুল গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাসুদ ও সুমনকে গুরুতর আহত অবস্থায় কেশবপুর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে ইমন সুমন, রাকিব, কামরুলসহ ৯ জন কেশবপুর হাসপাতালে ভর্তি রয়েছে।


বিকেল পাঁচটা থেকে সংঘর্ষের শুরু হলেও রাত নয়টা পর্যন্ত হাসপাতালের ভেতরেও এ রিপোর্ট লেখার সময় দফায় দফায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত রয়েছে। কেশবপুর থানার পুলিশসহ প্রশাসনের লোকজন হাসপাতালে অবস্থান করছে।


এফপি/

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝