Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

গৌরনদীতে কু-প্রস্তাবে ‘না’ বলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি; থানায় অভিযোগ

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ পিএম  (ভিজিটর : ১৭৫)

বরিশালের গৌরনদীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়েরের পর ওই ছাত্রদল নেতা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে বলেও জানা গেছে। বর্তমানে আহত নারী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী খাঞ্জাপুর গ্রামের কাতারপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী (২৫) জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় এনাম তালুকদার প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতেন। তিনি তাতে সাড়া না দিলে এনাম মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা না দিলে এলাকায় বসবাস করতে দেবেন না বলে হুমকি দেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় পৌঁছালে এনাম তালুকদার তার পথরোধ করে পুনরায় কু-প্রস্তাব দেন। অস্বীকৃতি জানালে এনাম ক্ষিপ্ত হয়ে টানাহেঁচড়া ও শারীরিকভাবে নির্যাতন করেন। বাধা দিলে তাকে মারধর করে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও ব্যাগে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

নির্যাতনের সময় এনামের সহযোগী কাওসার তালুকদার ও আকাশ ফকিরসহ আরও পাঁচজন উপস্থিত ছিল বলে দাবি করেন ওই নারী। এ সময় তার কোলে থাকা ২২ মাস বয়সী শিশুও আহত হয়। পরে স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী বলেন, রাতে থানায় অভিযোগ দেওয়ার পর এনাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তারা পালিয়ে যায়। আজ সকালেও তারা এসে গালাগাল করেছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। 
অভিযুক্ত ছাত্রদল নেতা এনাম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ পাক।

বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম ইমরান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষ্যে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝