Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
শিরোনাম:

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৩:০৬ পিএম  (ভিজিটর : ৩৪৯)

সারা দেশে ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদ ও ৫% বাড়ী ভাড়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা মাধ্যমিক কার্যালয়ের এসে সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিব মোর্শেদ আলম, গংগার হাট এমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,শিমুলবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ সুপার আব্দুল মালেক,পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিউল ইসলাম,বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুর, কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের সহঃ মৌলভী শিক্ষক মঈনুদ্দিন সেলিম,অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া,খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার হায়দার আলী,গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আকলিমা খাতুনসহ আরো অনেকে। 

এ সময় বক্তারা জানান,যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে। 

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝