Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
শিরোনাম:

সিংড়ায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপি দাউদার মাহমুদের শোভাযাত্রা

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পিএম  (ভিজিটর : ১১৩)

নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ– উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি নেতার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুশন গ্রামে এ উঠান বৈঠক হয়।

এসময় প্রায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করে সভাস্থলে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ২০১৮ সালের সংসদ সদস্য পদপ্রার্থী দাউদার মাহমুদ।

বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, আমি গত ১৭ বছরে দলের কাজে একদিনের জন্যও অবহেলা করিনি। দলের স্বার্থে নিজের সুখ–দুঃখ, পরিবার–সন্তান সবকিছু ত্যাগ করেছি। এমনকি নিজের সন্তানকে জেল থেকে কোলে নিয়েছি, কিন্তু দলের প্রতি আনুগত্যে কখনও ভাঙন ধরতে দিইনি।

আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না। বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। সামনে যেই নেতা 'ধানের শীষ' প্রতীকে মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে একযোগে মাঠে নামবো। আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ ন্যায়, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চায়। শহর থেকে গ্রাম সব জায়গায় বিএনপি নেতাকর্মীরা জেগে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে সফল হবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, সাবেক ছাত্রনেতা আব্দুল মমিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝