| শিরোনাম: |

শনিবার (৪ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে '৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র (অনুর্ধ-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেনিস ফেডারেশন এ আয়োজন করছে।
প্রতিযোগিতায় ১১টি দেশের মোট ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনীজ তাইপে, সিঙ্গাপুর এবং হংকং এর ছেলে ও মেয়ে খেলোয়াড়রা। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে ১৪ জন। সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকালে। একইদিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে উঠবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেনিস ফেডারেশন নিয়মিতভাবে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রাজশাহীতে বিশ্বের শীর্ষস্থানীয় জুনিয়র টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এফপি/অআ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
পূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে — আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক
আজ মহাসপ্তমী, পূজামণ্ডপে মন্ত্রোচ্চারণ আর ঢাকের বাদ্য
কক্সবাজার রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭