| শিরোনাম: |

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তদন্ত করতে পুলিশ ও অন্যান্য ইউনিট মাঠে কাজ করছে। হত্যাকারী এবং ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।”
এফপি/অআ
রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
দীর্ঘদিন পর সুজন-সোহাগের নেতৃত্বে বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি
নওগাঁয়ে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগে নৌবাহিনীর সদস্য আটক
ভেদরগঞ্জে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি, এলাকায় চাঞ্চল্য
টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার দাবিতে তরুণের বাড়িতে কিশোর
বেইজিংয়ে প্রথম সচিব হলেন সাঁথিয়ার সরদার এম জাহাঙ্গীর
১১৫ বছর বয়সী বারী পেলেন সরকারি সহায়তায় নতুন ঘর ও আসবাবপত্র
১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে হামলা,দুই চালককে কুপিয়ে জখম
জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন