Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

কাহারোলে বিএনপির নেতা মনজুরুলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম  (ভিজিটর : ১১০)

দিনাজপুরের কাহারোলে বিএনপির নেতা মোঃ মনজুরুল ইসলাম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ। মোঃ মনজুরুল ইসলাম বীরগঞ্জ ও কাহারোলসহ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে ২৬১টি শারর্দীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।

তিনি শারর্দীয় দূর্গা পূজার মহা ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত এই বিএনপির নেতা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং দূর্গা পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবল্মীদের সাথে বিভিন্ন ধরনের কৌশল ও মতবিনিময় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ডের সভাপতি নির্মল কুমার রায়, সদস্য সচিব নিরোদ কুমার রায়, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপনসহ দু-উপজেলার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝