Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম  (ভিজিটর : ৮৪)

গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেড নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩ এর উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রাসায়নিক গুদামটির মালিকানায় থাকা চারজনসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করা হয়।

আসামীরা হলেন ইসমাইল হোসেন(৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০), রাকিব (৩৮) ও অজ্ঞাত আরো ১৫/২০ জন।

এর আগে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদারের (২০) মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত (২২ সেপ্টেম্বর) সোমবার বিকেলে সাহারা মার্কেট এলাকায় ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। ঘন্টা ব্যাপী চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রাসায়নিক বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজন কর্মী ও পার্শ্ববর্তী দোকানের একজন কর্মচারী দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। ঘটনার সাতদিন পর রোববার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

এদিকে আগুন লাগার সাতদিন পরেও ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা মো.শাহিন আলম বলেন, গুদামের চারজন মালিককে আসামী করে থানায় মামলা দেয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝