Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম  (ভিজিটর : ১৫৮)

টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহ্বায়ক ও আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়েছে।

আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগর ছাত্রদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটির ঘোষণা দেয়।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর আশা প্রকাশ করেন এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতৃত্বকে বাছাই করে কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে আগামীতে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ কলেজের সাংগঠনিক কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালিত হবে বলে আশা করেন তিনি।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝