Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

টঙ্গীতে দগ্ধ ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ পিএম  (ভিজিটর : ৮২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডে দগ্ধ টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন। নিহত জান্নাতুল নাঈম শেরপুর জেলার নকলা উপজেলার খন্দকার মোজাম্মেল হকের ছেলে। তিনি ২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। 

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।

প্রসঙ্গত, ওই অগ্নিকান্ডে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫জন, ১জন দোকান কর্মচারি ও ১জন পথচারি দগ্ধ হন।

এফপি/অআ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝