Dhaka, Tuesday | 26 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 26 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ এএম  (ভিজিটর : ২৬৭)

গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম ধারক নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। আধুনিক বিনোদনের ভিড়ে বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী নৌকাবাইচ ও মেলা। প্রায় দেড় শতাব্দী ধরে কুমার নদে এ আয়োজন হয়ে আসছে

বাংলা ৯ আশ্বিন, তদনুযায়ী ২৬ সেপ্টেম্বর আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে। নদীর দুই তীরে এবং নৌকায় ভেসে আসা অর্ধলক্ষাধিক মানুষের ঢল নামে।

এ বছর নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ছোট-বড় ১০টি নৌকা। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজধানীর আরডিডি গ্রুপের কর্ণধার আজিজুল আকিল ডেভিড সিকদার।

নৌকাবাইচ শেষে বিজয়ী তিন নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি বলেন, আমাদের এলাকার এ ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এজন্য যা করার প্রয়োজন, আমি করব বলে আশাবাদী।

সকাল থেকেই কুমার নদ পাড়ে জমে ওঠে নানা পসরা। মিষ্টির দোকান, খেলনা, খাবার, ইলিশ মাছ ও গেন্ডারি আখ মেলার ঐতিহ্য হিসেবে ভিড় টানে ক্রেতাদের। অনেক পরিবার জামাই-নাতি-নাতনিদের নিয়ে উৎসবে মেতে ওঠেন।

রেনিনগর গ্রামের দর্শনার্থী মেহেদী হাসান বলেন, প্রতি বছরের মতো এবারও এসেছি। নৌকাবাইচের পাশাপাশি মিষ্টি ও খেলনা কিনে পরিবারের সবাইকে খুশি করেছি।

সাংস্কৃতিক কর্মী রতন বিশ্বাস জানান,তেলজুড়ী মেলাকে ঘিরে এলাকাবাসী এক অনন্য উৎসবে মেতে ওঠে। কন্যারা নাইওর আসেন, জামাই-সন্তান নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। যেন ঈদের আমেজ বিরাজ করে।

মিষ্টির দোকানদার সিরাজ বিশ্বাস বলেন,প্রায় ২০ বছর ধরে এ মেলায় মিষ্টি বিক্রি করছি। আজ শুধু আমিত্তি বিক্রি করেছি প্রায় ২ শত মন। বিক্রি ভালো হচ্ছে।

তবে ট্রলার ও সাউন্ডবক্সে ওঠতি বয়সী তরুণদের অতিরিক্ত ভিড় এবং উচ্চশব্দে গান বাজানোর কারণে পরিবেশের শ্রী নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন অনেক দর্শনার্থী। তারা মেলা কমিটির উদাসীনতাকেই দায়ী করেছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝