Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

কটিয়াদীতে মিথ্যা মামলায় কারা নির্যাতিত ২৫ জনকে সংবর্ধনা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম  (ভিজিটর : ১২৩)

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বলি হয়ে মিথ্যা মামলায় কারা নির্যাতিত ২৫ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুর রশিদ ওয়াহিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি বায়জিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা সাঈদ আহমেদ, হাফেজ আব্দুল কাদির, উপজেলা উলামা পরিষদের সভাপতি ও উপদেষ্টা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন রাশেদী, সহ-সভাপতি মুফতি মো. ইসমাইল হোসেন, সহকারী অর্থ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ মুহিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে পরিচিতি ও আলোচনা শেষে মাওলানা তাজুল ইসলাম আগরপুরী, মুফতি ইসমাইল হোসেন, মাও. তাওহীদুল ইসলাম, ক্বারি নাছির উদ্দীন, মাও. শফিকুল ইসলাম, মো.মনির হোসেন, মো.জাকির হোসেন, মো.ইব্রাহিম মিয়া, শেখ রিয়াদ পিন্টু, রুবেল মিয়া, আশিকুর রহমান, শফিকুল ইসলাম সবুজ, বোরহান খাঁন, মো.কামাল উদ্দিন, ফজলে রাব্বি, জিসান খাঁন, ইব্রাহিম খলিল সজিব, মনির মিয়া, রাসেল মিয়া, সাখাওয়াত হোসেন লিটন, মুছা মিয়া ধনু, জুয়েল মিয়া, সানি তালুকদার, আবু বকর আকন্দ  ও শাহরিয়ার ইসলামকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় কারা নির্যাতিত হওয়ায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝