Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

ফুলবাড়ীতে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ এএম  (ভিজিটর : ১৭২)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ফুলবাড়ী অডিটরিয়ামে উপজেলা সেচ্ছাসেবক দল এ মতবিনিময় সভা আয়োজন করে।

ফুলবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন। আরো বক্তব্য রাখেন সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল প্রমুখ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝