Dhaka, Friday | 31 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 31 July 2026 | English
শিরোনাম:

পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে: সচিব

প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ এএম  (ভিজিটর : ১৫২)

দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত করা হচ্ছে। মানসিক রোগীদের জন্য চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে শয্যা সংখ্যা বৃদ্ধি ছাড়াও নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নসহ একটি বৃহত্তর উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি শিগগিরই অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, “মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তাই এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, হাসপাতালের পরিচালকসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাবনা শহরের দক্ষিণ প্রান্তে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দেশের মানসিক স্বাস্থ্য খাতের কেন্দ্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে এখানে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বহির্বিভাগীয় রোগী সেবা গ্রহণ করেন। শয্যা সংকটের কারণে বহু রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের এই ঘোষণা মানসিক স্বাস্থ্য খাতের জন্য এক ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এফপি/ অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝