Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য যড়যন্ত্র করছে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ এএম  (ভিজিটর : ৭৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন জামায়াত ইসলামী একটি বেঈমানের দল।

এদের কথা ও কাজের মিল নেই। এরা এক সময়ে বলতো নারী নেতৃত্ব হারাম। আবার এখন বলে, নারীদের নিয়েই তারা কাজ করতে চায়। এদের কথাবার্তা, কাজকর্ম মোনাফেকি। দলটি রাজনীতির ফায়দা হাসিলের জন্য মিথ্যা বলে। বেহেশতের টিকিট বিক্রি করে। অথচ মহান আল্লাহ তায়ালা একমাত্র আমাদের প্রিয় নবী,শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেই শুধুমাত্র বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। অন্য কাউকে নয়।

সাতক্ষীরার শ্যামনগরের গুীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী শ্যামনগর উপজেলা মহিলা দল আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, নারী নেতৃত্ব হারাম বলার পরও ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত ইসলাম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনটি নারী আসন চেয়ে নিয়েছিলেন। অথচ ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করে জামায়াত ইসলাম আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়েছিলো। জামায়াত যদি সেসময় এটা না করতো তাহলে আওয়ামী লীগের অবস্থা হতো মুসলিম লীগের মতো।

জামায়াত ইসলামি দল সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মুনাফেক জামায়াত ক্ষমতায় যাওয়া তো দূরের কথা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবেও সংসদে যেতে পারবে না। আর এটা বুঝতে পেরেই তারা আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে়ছে।
জাতীয়তাবাদী দল বিএনপির শ্যামনগর উপজেলা মহিলা দল আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি নূরজাহান পারভীন ঝর্না।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, বিএনপি নেতা অধ্যাপক আশিক ইলাহি মুন্না,খান আব্দুস সবুর, আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল কাইয়ুম প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝