Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

ফুলবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ পিএম  (ভিজিটর : ২৫৯)

ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ৩ সেপ্টেম্বর সকাল সাড়েদশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফুলবাড়ী শাখার আয়োজনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কাচারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কাচারি মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সভাপতি আনছার আলী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসু,যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচএম বাবুল, কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা,সদস্য সচিব বিষ্ণু চন্দ্র, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মুসাব্বির আলী মুছা,জেলা ওলামা দলের যুগ্ন সাধারণ সম্পাদক মইনুদ্দিন সেলিম, সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। 

এ সময় নেতাকর্মীগণ আসছে নির্বাচনে কুড়িগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থীকে জয়লাভ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝