Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

বাউফলে গাছের সাথে বেঁধে বড় ভাইকে নির্যাতন

প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:৪৪ এএম  (ভিজিটর : ২০৩)

পটুয়াখালীর বাউফলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মোঃ নজরুল মাতব্বর  নামে এক আইসক্রিম বিক্রেতাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নজরুল মাতব্বরের আপন দুই ভাই  মোঃ আবু তাহের ও মোফাজ্জল মাতব্বর  মধ্যযুগীয়  কায়দায় এ নির্যাতন চালায়।

মঙ্গলবার সকালে (১৯ আগস্ট) কালাইয়া ইউপির কর্পুরকাঠি  গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল মাতব্বরের পিতার নাম মোঃ সিদ্দিক মাতবর।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নিজেদের মধ্যে জমি-জমা নিয়ে সালিস-মীমাংসা চলে আসছিল। গত কয়েকদিন আগে সালিশে বড় ভাই নজরুলকে জমিতে বীজ রোপন করতে বলায় নজরুল জমিতে বীজ রোপন করতে গেলে অপর দুই ভাই মোঃ আবু তাহের ও মোফাজ্জল মাতব্বর  মধ্যযুগীয়  কায়দায় নজরুলকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। স্থানীয় জনগণ প্রশাসনকে খবর দিলে বাউফল থানা পুলিশ এসে নজরুলকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান  সরকার বলেন, অভিযোগ পেয়েছি। দুই জনকে থানায় নিয়ে আসা হয়েছে, তাদের জিজ্ঞেসাবাদ চলছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝