Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

পাবনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণায় সাংবাদিক এম এ আজিজ

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:১৭ পিএম  (ভিজিটর : ৭৯৮)
পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় সাংবাদিক এম এ আজিজ।

পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় সাংবাদিক এম এ আজিজ।

বিএনপি ক্ষমতায় গেলে পাবনার বেড়া সাঁথিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সাংবাদিক এম এ আজিজ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।

বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজ আরো বলেন, পাবনা-১ আসনে দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে ধানের শীষে ভোট দিতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। দলের হাইকমান্ডের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি মাঠে নেমেছেন।

সকালে সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামে সাংবাদিক এম এ আজিজের বাড়ি থেকে এক বিশাল মোটর শোভাযাত্রা বের করেন বিএনপির কর্মী সমর্থকরা। শোভাযাত্রাটি পাবনা-১ সংসদীয় আসনের বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ ও পথসভা করে।

পথসভায় এম এ আজিজ বলেন, বেড়া সাঁথিয়া বিএনপির ঘাঁটি। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। গত ১৭ বছর ধরে আমি গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ণ ও স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। পাবনা-১ আসনের নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী হতে চাই। মনোনয়ন পেলে আসনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবো।

এ সময় তিনি স্থানীয় মানুষের কাছে বিএনপির সুশাসন ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। প্রচারণা সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝