উখিয়া উপজেলার জলিয়াপালং ইউনিয়নের চরপাড়া ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।
জানা যায়, দীর্ঘদিন যাবত একটি চক্র রেজুখালের চরপাড়া অংশে অবৈধভাবে বালি ও বেলেমাটি পাচার করে আসছে। ফলে খালে তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে। বসতবাড়ি খালগর্ভে বিলীন হয়ে ভিটেবাড়ি হারা হয়েছেন অনেকেই।
এসিল্যান্ড জানান, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এফপি/রাজ