Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

গজারিয়ায় আখ ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম  (ভিজিটর : ২২৬)

মুন্সীগঞ্জের গজারিয়ায় শেয়াল ও অন্যান্য প্রাণী রুখতে বিদ্যুতের তারে ঘেরাও আখ ক্ষেত থেকে শাহিন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দী গ্রামে সাইদুর রহমানের আখ ক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে কোন এক সময় বিদ্যুৎ স্পর্শে মারা যায় শাহিন। সে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,শেয়াল ও অন্যান্য প্রাণী রুখতে আখ ক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন জমির মালিক সাইদুর রহমান সেন্টু। মঙ্গলবার রাতে কোন এক সময় শাহিন ওই ফাঁদে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে আখ ক্ষেতে প‌ড়ে থা‌কেন। প‌রে সকালে কয়েকজন পথচারী স্থানীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তা‌কে পড়ে থাক‌তে তার পরিবার ও থানা পুলিশ কে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনার স্থল থেকে শাহিনের মরদেহ উদ্ধার করে। এ দিকে এঘটনার পর থেকে জমির মালিক সাইদুর রহমান সেন্টু বাড়ি থেকে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কিরন সরদার জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ স্পর্শে মারা গেছে শাহিন। 

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, ওই কিশোরের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর  হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝