Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:২০ পিএম  (ভিজিটর : ১৪৫)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাত ১২ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর মাধ্যমে জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে জ্বলতে থাকা আগুন জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুনে ওই দুই পরিবারের ৬টি টিনের ঘর, আসবাবপত্র, কাপড় চোপড়, বাইসাইকেল, গোয়াল ঘরের ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধ শতাধিক হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম আসে। কিন্তু রাস্তা না থাকায় তারা গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। রাস্তায় গাড়ি রেখে ফায়ার সার্ভিস কর্মীরা পায়ে হেঁটে ঘটনা স্থলে গেলে ততক্ষণে ওই দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। আগুনে পুড়ে পরিবার দুটির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন। ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসনের নিকট দাখিল করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার সহ সামান্য ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য সহায়তা দেয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝