Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
শিরোনাম:

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় নারীসহ আহত ৫

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:১২ পিএম  (ভিজিটর : ২৩১)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি করতে রাজী না হওয়ায় মাদক কারবারীরা নারীসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মাদক ব্যবসায়ীরা বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলেও অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে আহত রিতু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে ও ভুক্তভোগী রিতু আক্তার জানান, একই এলাকার আক্তার হোসেনের ছেলে বিএনপি কর্মী ও মাদক ব্যবসায়ী হৃদয় (২৬) রিতু আক্তারের স্বামী মিঠুকে দিয়ে মাদক ব্যবসা করানোর চেষ্টা করে আসছিল। মাদক ব্যবসা করতে রাজী না হওয়ায় মিঠুর সঙ্গে হৃদয়ের বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধের জের ধরে রবিবার দুপুরে একই এলাকার হৃদয়ের নেতৃত্বে মালু মিয়া, আলী আহমদ, সোহাগ, ফরহাদ, ছেলে ইসমাইল, রুবেল, সেলিম, তৌহিদ, শাকিলসহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোহার রড, লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এসময় মিঠু বাঁধা দিলে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে গুরুতর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এসময় বাচাঁতে এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা রিতু আক্তার, শাশুড়ি দেলোয়ারা বেগম, শশুর হেফাজুল মিয়া, ছোট বোন মীম আক্তারকে এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

এসময় তারা ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর ও নগদ ৩৫ হাজার ৭ শত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম বলেন, এমন একটি মামলা রূপগঞ্জ থানায়  দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝