Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

গজারিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:৩২ পিএম  (ভিজিটর : ৩৯৬)

চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলো, বাঘাইকান্দি গ্রামের আলামিন মাস্টার (৪২), আব্দুল বাসেদ (৪৫) ও কবির (৫৫)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার ষোলআনী বালুমহালে চাঁদা চাইতে গিয়ে জনতার হাতে আটক হয় ৩ চাঁদাবাজ। এ ঘটনায় হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘের ছেলে হৃদয় বাঘকে এক নাম্বার আসামি করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন।

ঘটনার পর হৃদয় বাঘ একদিন আত্মগোপনে থাকলেও গেল বৃহস্পতিবার রাত দশটার দিকে এলাকায় ফিরে আসে। এসময় শুটার মান্নানসহ তার সমর্থকদের নিয়ে মহড়া দেয়। এঘটনার কিছুক্ষণ পর ৬/৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা।

এদিকে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আজ বাঘাইয়াকান্দি বাজারে যায় শুটার মান্নান, হৃদয় বাঘ, সোহেল সহ আরো কয়েকজন। কিছু সময় পর তাদের সাথে স্থানীয়দের ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাথারি গুলিতে আহত তিনজন। ধারণা করা হচ্ছে তাদের শটগানের গুলি লেগেছে।

বিষয়টি সম্পর্কে ইমামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি আমজাদ হোসেন বলেন,  “এরকম একটি খবর আমিও শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৪/৫ জন আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের নাম পেয়েছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা বলতে পারব না।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম একটি খবর আমরাও পেয়েছি। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম, দুইজনের গায়ে শটগানের গুলি জাতীয় কিছুর আঘাত রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝