শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। তার নাম হৃদয় (১৯)। তার বাড়ী শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকায়।
শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ও উপ-পুলিশ পরিদর্শক অলকসহ পুলিশের একটি টিম উপজেলার কাকিয়াছড়া চা- বাগানের ১নং সেকশন থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক অলক জানান, সোমবার দুপুর দেড়টার দিকে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নবেল চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এফপি/রাজ