Dhaka, Saturday | 26 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 26 September 2026 | English
শিরোনাম:

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ এএম  (ভিজিটর : ১২)

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পেয়ে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝