Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

গোরখোদক মনু মিয়া আর নেই

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:১২ পিএম  (ভিজিটর : ১২৬)

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামের বাসিন্দা গোরখোদক মনু মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়সিদ্দি ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম।

মনু মিয়া পেশাগতভাবে কখনোই গোরখোদক ছিলেন না। কিন্তু মানবসেবাকে নিজের ধর্ম মনে করে মৃত্যু সংবাদ পেলেই ছুটে যেতেন কবর খননে। কোদাল, করাত, দা, ছেনি সব সরঞ্জাম ঘোড়ার পিঠে চাপিয়ে তিনি পৌঁছে যেতেন নির্ধারিত স্থানে। কোনো পারিশ্রমিক না নিয়েই ৪৯ বছরের দীর্ঘ জীবনে ৩ হাজার বেশি কবর খনন করেছেন নিঃস্বার্থভাবে। এই মানবিক যাত্রার সঙ্গী ছিল একটি ঘোড়া, যার নাম বাহাদুর। মনু মিয়া নিজের ধানিজমি বিক্রি করে সেই ঘোড়াটি কিনেছিলেন, যাতে কবর খননের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝