Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ভোলা ছাত্রদল সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:৪২ পিএম  (ভিজিটর : ৩৯৭)

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কলেজ শাখার ছাত্রদলের নেতারা।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কলেজ শাখার সদস্য সচিব ছোটনের নেতৃত্বে আয়োজি মানববন্ধনে যুগ্ম আহবায়ক আরাফাত ইসলাম ইফতি, তানভির হোসেন শুভ, সদস্য আব্বাস উদ্দিন তানজিল, আঃ সামাদ, ফজলে রাব্বি, জাকারিয়ার আরিফসহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। বক্তারা সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। 

উল্লেখ্য গত সোমবার রাত ১১ ঘটিকায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাটে, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি-জসিম উদ্দিনের ভগ্নিপতি এ রব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-আঃ মান্নান মাস্টারের মার্কেটের দোকান, প্রাণ ও আর এফ এল কোম্পানির ষ্টাফেরা ও স্থানীয় সন্ত্রাসী বাহিনর সহায়তায় ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা দিলে, তারা পুলিশের সামনে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও তার ভগ্নিপতি মান্নান মাষ্টারসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝