Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪:৩০ পিএম  (ভিজিটর : ১৬৬)
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ছবি: রয়টার্স

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং না গেলেও দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং অংশগ্রহণ করবেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। খবর রয়টার্সের।

চীনের তরফ থেকে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট হান ঝেং সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। অভিষেক অনুষ্ঠানের তিনদিন আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সব কিছু ঠিক থাকলে এবং হান ঝেং যোগদান করলে এটিই হবে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনের কোনো সিনিয়র নেতার উপস্থিতির ঘটনা।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। যদিও শেষ পর্যন্ত শি জিনপিংয়ের যাওয়া হচ্ছে না। তবে তার পরিবর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে পাঠাচ্ছেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা ভাইস প্রেসিডেন্টের এই অংশগ্রহণ আগামীতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফেরাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। কেননা এর আগে প্রথম মেয়াদে চীনের ওপর নানা রকম বিধিনিষেধ জারি করেছিলেন ট্রাম্প। এমনকি এবারের নির্বাচনী প্রচারে ডাক-ঢোল পিটিয়ে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।

এফপি/এমআই
বিষয়:  যুক্তরাষ্ট্র   প্রেসিডেন্ট নির্বাচন   ডোনাল্ড ট্রাম্প   অভিষক অনুষ্ঠান   চীন  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝